সুমন ভট্টাচার্য:ময়মনসিংহ
১৫ই জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(১৫ই আগস্ট)বিকেলে ময়মনসিংহ নগরীর আর,কে,মিশন রোডে সমাজসেবা নিজস্ব কার্যালয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।এসময় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:মোস্তাফিজার রহমান।সদর উপজেলায় ১৯টি ও সিটি কর্পোরেশনে ১১টি হুইল চেয়ার ৩০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে বিতরণ করা করেন জেলা প্রশাসক মো:মোস্তাফিজার রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা ময়মনসিংহ,আব্দুল কাইয়ুম,উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর,
সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com