সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৫ই আগষ্ট)সকাল সাড়ে ৭টায় সার্কিট হাউস সংলগ্ন"ময়মনসিংহে বঙ্গবন্ধু"ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া,ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান,ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু,রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম,জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূইয়া পিপিএম,জেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা পরিষদ,জেলা আওয়ামী লীগ,মহানগর আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।এছাড়াও জেলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,মিলাদ মাহফিল,কবিতা পাঠ,রচনা প্রতিযোগিতা,চিত্রাঙ্কনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com