সেলিম মাহমুদ গাজীপুর প্রতিনিধি.
গাজীপুর টঙ্গীতে সারাদেশের নেয় নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর টঙ্গীতে পালন করা হয়েছে স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষিকী।১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে টঙ্গীর ৫৫ নং ওয়ার্ড মিল বাজার এলাকার বর্জিত তোলা ব্যাবসায়ী ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে নিজেদের উপার্জন এর অর্থ দিয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান।শোক সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাসান উদ্দিন,৫৫ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির।সাবেক ছাত্রলীগ নেতা ও ৫৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুনর রশীদ,এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গাজীপুর মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলামিন হোসেন,৫৫নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা ওয়ালী উল্লাহ কিরণসহ অনন্য নেতাকর্মী এবং বর্জিত তোলা মার্কেট এর ব্যাবসায়ীরা।অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত শেষে গনভোজের তোবারক বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com