সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধি.
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।গতকাল বৃহস্পতিবার(০৩ আগষ্ট)বিকেলে নগরীর টাউনহলে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বনবিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন,নতুন প্রজন্মের জন্য প্রত্যেক কে একটি করে বনজ,ফলজ ও ঔষধি গাছ লাগানোর আহবান জানান।সবুজ অর্থনীতি নির্ভর খুদা ও দারিদ্র্য মুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যেতে এবং আগামী প্রজন্মের কাছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট সবুজ বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।তিনি আরো বলেন,ময়মনসিংহ বন বিভাগ সামাজিক বনায়নে ২০১১৬ জন উপকার ভোগী যুক্ত হয়েছে।গত ১১ বছরে তাদের প্রায় ৭৩ কোটি ৬১ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে।বনবিভাগ প্রায় ৯৬ কোটি টাকা রাজস্ব প্রদান করেছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,এমপি,ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মো:ইকরামুল হক টিটু,ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম,ময়মনসিংহ জেলা প্রশাসক মো:মোস্তাফিজার রহমান,জেলা পুলিশ সুপার
মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম,পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com