সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধি.
ময়মনসিংহের কুখ্যাত মাদক কারবারি তানিয়া (৩৬) কে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।ময়মনসিংহ নগরীর বলাশ পুর কেওয়াট খালীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।এবিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশিদ আলম জানান,আসামি দীর্ঘদিন যাবত টেকনাফ ও কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে ময়মনসিংহ জেলা ও নেত্রকোনা জেলায় মাদক কারবারিদের কাছে বিক্রি করত।দীর্ঘদিন আসামিকে নজর দারীতে রেখে তাকে (২ আগস্ট বুধবার) ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরিদর্শক কবিরুল হাসান বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com