সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধি.
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ এর দিকনির্দেশনায় তদন্ত ওসি চাঁদ মিয়া'র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের নটাকুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে হোসেন আলী (৪৭) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।গতকাল (৩১ জুলাই সোমবার) মুক্তাগাছা থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে হোসেন আলীকে গ্রেফতার করে।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ জানান,গ্রেফতারকৃত হোসেন আলী জেএমবির সদস্য। তার নামে মুক্তাগাছা থানায় নাশতা মামলা সহ একাধিক মামলা রয়েছে।আসামিকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com