মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ২৯৮ বোতল ফেনসিডিল ও ১০৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪,সিপিসি-২,ভৈরব ক্যাম্পের সদস্যরা।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
সোমবার (৩১ জুলাই) ভৈরব পৌর শহরের নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার থানার ইউসুফ আলীর ছেলে মোঃ আশিকুল ইসলাম (২৮),ভোলা জেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মোঃ ফিরোজ হাওলাদার (৩১)।ভৈরব র্যাব-১৪ জানায়,(৩১ জুলাই) রাত অনুমান ১১.০০ ঘটিকায় পৌর শহর নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা।এসময় ১টি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৯৮ বোতল ফেনসিডিল ও ১০৩ কেজি গাঁজা এবং নগদ ৫
৯০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ২ মাদক বিক্রেতা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী থানা কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে সীমান্ত এলাকা হতে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকব্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com