সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:"মাদক সেবন রোধ করি,সুস্থ সুন্দর জীবন গড়ি"এ প্রতিপাদ্যে ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনের মানববন্ধন,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।মানববন্ধন শেষে জেলা পরিষদ প্রাঙ্গন ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)মোহাম্মদ আনোয়ার হোসেন।এছাড়াও স্বাগত বক্তা,মোহাম্মদ খুরশিদ আলম, উপপরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, বিশেষ অতিথি,অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম,এ কে এম শওকত ইসলাম,অতিরিক্ত পরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল,চন্দন কুমার সুর পরিদর্শক খ সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রমুখ। বক্তারা মাদকাসক্তি মুক্ত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com