মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটের ইউনিট লিডার মোঃ মশিহুর রহমান(এ এলটি)আগামী ১ আগষ্ট থেকে ১২ আগষ্ট-২০২৩ তারিখ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ স্কাউটদের মিলন মেলা বিশ্ব স্কাউট জাম্বুরীতে যোগদান করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।দিনাজপুর জেলা স্কাউটদের মধ্যে তিনিই একমাত্র(এডাল্ট লিডার)যিনি এই মহাসমাবেশে যোগদান করবেন।তিনি একজন প্রচার বিমুখ মানুষ।নিরবে কাজ করে চলেছেন স্কাউটের জন্য।এর আগেও তিনি উপজেলা,জেলা,অঞ্চল,জাতীয় ও বিদেশে বহুবার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।তার প্রতিষ্ঠান দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় হতে এ পর্যন্ত ৮ জন শিক্ষার্থী স্কাউটের সর্বোচ্চ এ্যাওয়ার্ড “প্রেসিডেন্টস” এ্যাওয়ার্ড অর্জন করেছেন।তার উপর অর্পিত দায়িত্ব যাতে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সঠিকভাবে পালন করতে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারেন এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com