মোঃ খসরু মিয়া,বাজিতপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি.
বিদেশী এজেন্ট,বিএনপি জামাতের দেশ বিরোধী চক্রান্ত ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের ঈদগাহ মাঠে ১৭ জুলাই(সোমবার)বিকেলে এক জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৫(বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান শিবলী,পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন আশরাফ,ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন প্রমুখ।এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ,ও অঙ্গসংগঠনের সকল পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জনসমাবেশ উপলক্ষে পুরো ইউনিয়ন জুরে শতশত বর্ণাঢ্য তোরণ ও পোস্টার টানানো হয়।বেশ কয়েকটি বড় বড় মিছিল নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় এনে স্মার্ট বাংলাদেশ গড়তে আহ্বান জানান সাংসদ আফজল হোসেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com