সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
দেশ বাঁচাতে মেহনতি মানুষের আগামী ১৮ জুলাই ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ঈশ্বরগঞ্জ বিএনপি।গতকাল রোববার(১৬ জুলাই) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ(বাবু)'র ব্যানারে পৌর সদরে ঠিকানা নামক অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই প্রস্তুতি সভা করে।সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি,বিএনপি নেতা শাহজাহান জয়পুরী,নূরে আলম জিকু,সালাউদ্দিন খুররম,নুরুন্নবী,হায়দার আলীসহ পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com