সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীর শিববাড়ী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে র্যালি,জাতীয় পতাকা উত্তলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ।গতকাল বৃহস্পতিবার(৬ জুন)প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ময়মনসিংহ জেলা মহিলা যুব লীগের আহবায়ক বিলকিস খানম(পাপড়ী)এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন ও ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের আনোয়ারা খাতুন প্রমুখ।
এছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com