সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে জেলার প্রতিটি থানাই মাদকমুক্ত করতে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় ফুলপুর থানার ওসি'র নেতৃত্বে অফিসার ফোর্স সঙ্গীয় ৩২ কেজি গাঁজাসহ ফাতেমা বেগম(৩৮)নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার(২১ জুন)চট্টগ্রাম থেকে শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজ নামক একটি বাসে করে গাঁজা নিয়ে আসছে বলে গোপন সংবাদের মাধ্যমে খবর পায় পুলিশ।এ তথ্য পেয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন নিজেই অভিযানে নেমে পড়েন।ফুলপুর থানা পুলিশ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।সকাল সাড়ে ৮টার দিকে বাসটি ফুলপুরে এসে পৌঁছলে বাসে তল্লাশি চালিয়ে ফাতেমা নামক এক৷নারীকে আটক করে এবং তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেন।ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা।গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে।আটককৃত ঐ নারীর বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com