সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ
ময়মনসিংহে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির নতুন শাখার আনুষ্ঠানিক ভাবে কেক কেটে শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল ১৯ জুন সোমবার বিকেলে নগরীর এড.তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সেলস ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা,সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সেলস ম্যানেজার মহিউদ্দিন ফারুকী, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এএসএম সাঈদ মোহাম্মদ আজিম,সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান মন্ডল,সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রবিউল হাসান রাসেল, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার আল মামুনসহ প্রমূখ।এরআগে দুপুর ৩ টায় নগরীর কালিবাড়ীস্থ সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নতুন কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক,
প্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com