স্টাফ রিপোর্টার
কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পোষাক শাড়ি,লেহেঙ্গা জব্দ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ ।গতকাল বুধবার দুপুরে নান্দাইল চৌরাস্থা এলাকা থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।এ ঘটনায় গাড়িচালক পারভেজ (২৫) ও সহকারী মনিরকে (২৩) আটক করা হয়েছে।পুলিশ জানায়,নান্দাইল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় মালামাল যাচ্ছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে কিশোরগঞ্জ হয়ে ঢাকার পথে।এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে গাড়িটি আটকে পুলিশ চ্যালেঞ্জ করলে চালক ও সহকারী গাড়ি রেখেই পালিয়ে যেতে চায়।পরে তাদের আটক করে গাড়িটি থানায় নিয়ে আসে উপপরিদর্শক মো.মোস্তাক আহম্মেদ।তিনি 
জানান,এ সময় চালককে জিজ্ঞাস করলে তিনি গাড়ির ভেতরে ভারতীয় বিপুল পরিমাণ মালামাল রয়েছে বলে স্বীকার করেন।পরে বিকেলে কাভার্ডভ্যান খুলে ৬৪ বস্তা মালামাল জব্দ করা হয়।যার মূল্য হবে প্রায় কোটি টাকা।নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান,এসব মালামাল সুনামগঞ্জের মধ্যনগর এলাকার সীমান্ত হয়ে দেশে প্রবেশ করে।পরে সেখান থেকে গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল।এ অভিযান অব্যাহত থাকবে।অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com