আঞ্চলিক প্রতিনিধি,ময়মনসিংহ প্রতিনিধি:
কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানা পুলিশের সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সমগ্র উপজেলা এলাকায় চুরি সহ মাদক,জুয়া ও অপরাপর অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে"ঘোষপালা ফাযিল(ডিগ্রী)মাদরাসায়" শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার এসআই মোস্তাক আহম্মেদ,এ এসআই আলয় সহ অন্যান্য পুলিশ সদস্যগন।অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদেরকে পিতা-মাতার প্রতি যত্নবান হওয়ার গুরুত্বারোপ করেন এবং প্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে কোন অসুবিধার সম্মুখীন হলে সাথে সাথে পুলিশকে জানাতে বলেন।অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক বিট পুলিশিং বিষয়ে সম্পর্কে ছাত্র/ছাত্রী অবহিত করা এবং ইভটিজিং,মাদক,জুয়ার বিস্তারিত অবহিত ও সাবধান করে সর্তক করার জন্য অফিসার ইনচার্জ সহ সকলকে"ঘোষপালা ফাযিল(ডিগ্রী)মাদরাসা শিক্ষা পরিবারের"পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com