আঞ্চলিক প্রতিনিধি-ময়মনসিংহ প্রতিনিধি.
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রতিষ্ঠিত আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার ৬২ জন বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে শনিবার(২০মে)পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদং মধুপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনডেন্ট মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার সহকারী শিক্ষা অফিসার মনিরুল আমিন,আচারগাঁও ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই,নান্দাইল পৌর সভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল হান্নান,নান্দাইল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক নেছার উদ্দিন টিপু,আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন,আচারগাঁও ফাযিল মাদ্রাসার গভনিং বডির সাবেক অভিভাবক সদস্য হেলাল উদ্দিন,আচারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সজিব উদ্দিন,ডাঃ ফরিদ উদ্দিন,হারুন অর রশিদ প্রমুখ। পরে অত্র মাদ্রাসার হেফজুল কুরআন বিভাগের ছাত্র সামিউল ইসলাম হাসান আল ফারাবি,রবিউল সানি সংক্ষিপ্ত আরবি,ইংরেজি ও বাংলায় বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com