শাহ সারওয়ার জাহান-কিশোরগঞ্জ প্রতিনিধি.
“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে কিশোরগঞ্জের সকল থানার বিভিন্ন পৌরসভায়/ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ১৩ মে'শনিবার বিকাল ৩ টায় কিশোরগঞ্জ জেলার থানা সমূহে সংশ্লিষ্ট বিট পুলিশ অফিসার ও স্হানীয় ইউনিয়ন পরিষদ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভা গুলোতে সমাজের নেতৃস্থানীয় নাগরিক সমাজ ছাড়াও রাজনৈতিক ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠান সমূহে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ নুরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)মো:আল আমিন হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার(হোসেনপুর সার্কেল)সুজন চন্দ্র সরকার,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মনতোষ বিশ্বাস,সহকারী পুলিশ সুপার(করিমগঞ্জ সার্কেল)একেএম শাহীন মণ্ডল,সহকারী পুলিশ সুপার(অষ্টগ্রাম সার্কেল)সামুয়েল সাংমা,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ)মো:মঞ্জুরুল হাসান এবং জেলার ১৩টি থানার অফিসার ইনচার্জগণ। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ,ইউনিয়ন পরিষদের সদস্যগণ,স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,স্থানীয় ব্যবসায়ীবৃন্দ,সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে স্থানীয় বিভিন্ন অপরাধ- মাদকদ্রব্য,কিশোর গ্যাং,ইভটিজিং,বাল্য বিবাহ,আত্মহত্যার প্রবণতা,সাইবার ক্রাইম,অনলাইন জুয়া,জাল নোটের বিস্তার,গবাদি পশু চুরি,মারামারি, সম্পত্তি সক্রান্ত অপরাধ,ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা এবং অপরাধসমূহের প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে কার্যকর আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com