আঞ্চলিক প্রতিনিধি-ময়মনসিংহ প্রতিনিধি. ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রেমিট্যান্স যোদ্ধা আজিজুল হক জনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।সৌদি আরবের রিয়াদ ফয়সালিয়া নামকস্থানে গত শনিবার(১৫ এপ্রিল ২০২৩)তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজ কর্মস্থলেই মৃত্যু বরণ করেন।আজিজুল হক জনি দীর্ঘ ৪বছর যাবত সৌদি আরবে নিষ্ঠার সাথে কাজ করে প্রবাসী জীবন পার করে আসছেন।গতকাল শুক্রবার(১২ মে)হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাশবাহী ফাইট অবতরন করেন।পরে লাশবাহী এম্বুল্যান্সে করে নিজ বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়ন তোরুন্তী নিজ গ্রামে এসে পৌঁছে।বাদ মাগরিব জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।তার মৃত্যুকালীন সময়ে স্ত্রী ও(৮মাস বয়সের)এক কন্যা সন্তান সহ পরিবারের অনেক গুণগ্রাহী রেখে গেছেন।এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তোফাজ্জল হোসেন ভূইয়া ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার গভীর শোক প্রকাশ করেন।প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান শুভ্র,সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সানোয়ার মাহমুদ শুভ ফুলের তোড়া দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com