মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর-প্রতিনিধি.দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করতে সকল ধর্মের মানুষের মাঝে রাখিবন্ধন চালু করেছিলেন। বরীন্দ্রনাথ কে বাদ দিয়ে বাংলা সাহিত্য চর্চা সম্ভব নয়। দেশে-বিদেশে রবীন্দ্রনাথ বাঙালীকে এবং বাঙলা সাহিত্যকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমাদের নতুন প্রজন্ম শিল্পীদের বরীন্দ্রনাথকে জানতে হবে এবং লালন করতে হবে।“মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ”এই সংগীত ছন্দে ছন্দে অনুষ্ঠিত হলো দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সপ্তস্বর সংগী একাডেমী’র আয়োজনে কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ রবীন্দ্র সংগীত। সপ্তস্বর সংগীত একাডেমীর পরিচালক সুমন কান্তি রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যেক অধ্যাপক লাল মিঞা,সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামল উদ্দীন বাচ্চু,জাতীয় বরীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর এর সভাপতি রবিউল আউয়াল খোকা, গ্যালাড়ী ষড়ং এর প্রতিষ্ঠাতা রাজিউদ্দীন চেীধুরী ডাবলু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দেবী মানষী রায়। সুমন কান্তি রায়ের পরিচালনায় বরীন্দ্র সংগীত পরিবেশন করেন,পিয়া,মধুচিরি,উপমা,পূর্ণতা,সাজিত,দেবস্মিতা খাজাঞ্চী, শ্রীজনা,শ্রেয়সী বসাক,প্রাপ্তি,ঐশী,রাজকুমারী। তবলায় ছিলেন টংক নাথ অধিকারী।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com