বছর ১৫ আগের কথা৷ হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েছে এক ছেলেসন্তান। খুশির চেয়ে দুশ্চিন্তা বেশি লক্ষী রাণী শর্মার৷ স্বামীর উপার্জন নেই।অগত্যা গায়ের গয়না-গাটি বিক্রি করে দোকান দিলেন মাংস বিক্রির৷ আজ দেশের বড়ো বড়ো পত্র-পত্রিকায় উঠছে দিনাজপুরের বিরলের সে দোকানের নাম: লক্ষী কসাইের মাংস ভান্ডার।
মহিলা হবে কসাই!এ কেমন কথা!না আছে সমাজের স্বীকৃতি,না পরিবারের সম্মতি।লক্ষীরাণী পাশে পেয়েছিলেন স্বামী উষা দেবশর্মাকে৷ আজও সে দোকানে লক্ষী নিজ হাতে খাসির চামড়া ছাড়ান,মাংস কাটেন,বেচেন৷স্বামী হাটে হাটে ঘুরে খাসি কেনেন৷ অভাবের সংসারকে এভাবেই চারহাত এক করে টেনেছেন এই দম্পতি৷মা যে বাজারে মাংস বেচে,সেখানেই হাইস্কুলে লক্ষীর ছেলে আজ ৭ম শ্রেণিতে পড়ে। আছে এক বছর ৪-এর রাজকন্যাও।স্বামী-সন্তান,শ্বশুর-শ্বাশুড়ী নিয়ে সুখে আছেন এই সংগ্রামী নারী৷
দৈনিক ৮-১০ টি খাসির মাংস গড়পড়তা বিক্রি হয় লক্ষীর৷ এক দিনে ৩১ টি খাসি বিক্রির রেকর্ড আছে তাঁর৷ দূর দূরান্ত থেকে মানুষ আসেন লক্ষী কসাইয়ের নাম-ডাক শুনে।অবাক বিস্ময়ে দেখেন,এক গেঁয়ো আটপৌরে নারী কি নিপুণ দক্ষতায় চাপাতির কোপে টুকরো করছেন মাংসের পিন্ড।লক্ষীর কথায়,গরিবরা যাতে মাংস কিনতে পারে,তাই আজও ১০০ টাকায় মাংস বেচেন তিনি৷মুসলমানদের জবাইয়ের ধরণ ভিন্ন,সে কথা মাথায় রেখে হিন্দু মুসলমান আলাদা আলাদা খাসি জবাইয়ের ব্যবস্থা রেখেছেন তিনি৷
সবার যুদ্ধ কি খবর হয়? লক্ষী-ঊষা দম্পতির যে জীবনযুদ্ধ,তাদের মতো আনাচে কানাচে ছড়িয়ে থাকা আরও কত জীবনসংগ্রামী মানুষ এই বাংলায়,তাদের গল্প কবে জানবে বাংলাদেশ?
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com