
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ: ময়মনসিংহে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৯ শত পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লক্ষ টাকা সহ দুই কুখ্যাত মাদক কারবারিকে আটক করে।
শুক্রবার (১২ মে) ভালুকা থানার উথুরা এলাকা থেকে আকছামুল হক হীরা (৩৫) ও নুর কামাল (২৯) কে ৩৯ শত পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ লাক্ষ টাকা সহ আটক করা হয়।
এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি জানান, শুক্রবার ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার এসআই ফারুখ হোসেনের নের্তৃত্বে একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃত আসামি আকছামুল হক হীরা (৩৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার দাপুনিয়া ভাটিপাড়া এলাকার বাসিন্দা ও আসামি নুর কামাল (২৯) বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী এলাকার বাসিন্দা।তাদের কাছ থেকে ৩৯ শত পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com