

মোঃ জাহিদ হোসেন-দিনাজপুরপ্রতিনিধি.
ফুলবাড়ী পৌরসভায় যত্রতত্র বিচরণ করছে একজোড়া মুখপোড়া হনুমান।এর আগে একটা মুখপোড়া হনুমানের দেখা মিলেছিল।উৎসুক জনতা পিছু নেয়ায় আতঙ্কে স্থান পরিবর্তন করছে হনুমানজোড়া।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী পৌরসভার উপশহর,পূর্ব গৌরীপাড়া,থানাপাড়া এলাকায় মঙ্গলবার বিকেল ৩টায় একজোড়া মুখপোড়া হনুমান বিচরণ করতে দেখা গেছে। দেখতে লেজ লম্বা,মুখপোড়া কালো,১৫ থেকে ২০ কেজি ওজনের নাদুস-নুদুস চেহারার হনুমানজোড়া।লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান এমন সংবাদে হনুমানদের দেখতে ভিড় করে উৎসুক জনতা। খাবার দিলে সামনে আসছে।আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে। আবার কখনো খাবার দিলে ভয় করেও পালিয়ে যাচ্ছে কিভাবে ছুটা ছুটি করছেন হনুমান দুটি।
হনুমানদুটোকে দেখে পিছু নেয় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ।এলাকাবাসী জানান হনুমান দেখতে বনে দুর-দূরান্তে কিংবা চিড়িয়াখানায় যেতে হয়। আজ সেখানে নিজ এলাকায় দেখতে পাওয়াটাকে সৌভাগ্যের বিষয় মনে করছেন অনেকে।
আর দুরন্ত শিশু-কিশোররা হনুমানদুটোকে দেখে ঢিল ছুড়ছে।এতে অস্বস্তি আর আতঙ্কিত হয়ে কখনো অগ্নিমূর্তি ধারণ করছে।তখন পিছু নেয়া শিশু-কিশোররা দৌঁড়ে পালাচ্ছে।কেউ কেউ বলছেন,কখনো বাজারের দোকানের ছাদে কখনো বাড়ির টিনের চালায়,আম গাছে উঠে উঁচু গাছে বাড়ির ছাদ বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন মাঝেমধ্যে ।কখনো আবার বিরক্তবোধ করছে হনুমান দুটো।তখন পেছন ফিরিয়ে মুখ ভেংচিয়ে রাগের ভাব দেখাচ্ছে।
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম,মোস্তাক আহমদ,আলমগীর হোসেন জনি জানান,হঠাৎ করেই এক সপ্তাহ থেকে হুনুানজোড়া ফুলবাড়ীর এই এলাকায় দেখা যাচ্ছে।কেউবা বলছেন আরো আগে থেকে।তবে ইতঃপূর্বে একটি হনুমান দেখা গেছে,এখন দেখছি দুটো। কখনো বাজারের দোকানের ছাদে,কখনো বাড়ির টিনের চালায়, মাঠে ছোটাছুটি করছে হুনুমানদুটো।
কাটাবাড়ী গ্রামের ব্যবসায়ী এবং সংবাদ কর্মী আনন্দ গুপ্তা বলেন,‘কদিন আগে দুটো মুখপোড়া হনুমান আমাদের বাড়ির ছাদে দেখা গিয়েছিল।উৎসুক জনতা কেউ খাবার দিলে সেটি নিয়ে আবার ঘরের চালে বসে খায় হুনুমানজোড়া।পূর্বগৌরীপাড়া গ্রামের সিরাজুল,রুবেল ও আইয়ুব আলি জানায়,প্রথমবারের মতো এত কাছ থেকে হনুমান দেখলাম।আগে চিড়িয়াখানায় দেখেছিল, কিন্তু আজ কাছ থেকে দেখলাম। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না,কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানজোড়া এসে খাবার নিয়ে ওপরে ঘরের চালে চলে যাচ্ছে।মধ্যপাড়া বন বিভাগের ফুলবাড়ী বিট কর্মকর্তা আব্দুল হাই বাংলা টাইমসকে বলেন,‘মুখপোড়া এই হনুমানজোড়া খাবারের জন্য লোকালয়ে এসে পড়তে পারে।এর আগেও খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে এসেছিল কখনো জোড়ায় কখনো বিচ্ছিন্নভাবে।একসময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়।এরা আমাদের বন্যসম্পদ।এদের খাবার দিয়ে সহযোগিতা করা এবং বিরক্ত না করে নিরাপদে থাকতে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com