আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ভাসমান অবসস্থায় নিখোঁজের দুই দিন পর মিলল নেপাল বিশ্বাস নামে যুবকের লাশ।তার বয়স ২২ বছর। মৃত নেপাল বিশ্বাস সাতক্ষীরা জেলার তালা থানার গোনাশী গ্রামের বাসিন্দা।তার পিতার নাম উদয় বিশ্বাস। তার সঙ্গে কথা বললে তিনি বলেন,এক মাস ধরে আমরা ৮ জন পদ্মা নদীতে মাছ ধরছি।
বৃহস্পতিবার(৫মে)সন্ধ্যায় বাঘা থানায় জিডি করেন নিখোঁজের বাবা উদয় বিশ্বাস।জিডিতে বলা হয়,৪ মে বিকাল ৩ টায় সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে কিশোরপুর বাজার এলাকার থেকে নিখোঁজ নেপাল।
শনিবার(৬ মে)সকাল ১০ টায় পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাসের লাশ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।বাঘা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি)খাইরুল ইসলাম সাথে কথা বললে তিনি জানান,পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে মনে করছি আমরা ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে এ পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com