খুবই কর্মঠ,কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়,দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য ১ ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়,সবাই যাতে ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বিশেষ ধরনের চেয়ার দেয়,পরিবেশ বানিয়ে দেয়।
কেন?
তারা কি বোঝেনা যে ৭ দিনে ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মী কে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে?
এই প্রশ্নটি আমি এক চাইনিজ কে করেছিলাম,তিনি উত্তর দিয়েছিলেন ৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গা-ধা পালবে,কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে,যার ব্রেনকে তুমি যত বৈচিত্র দিতে পারবে,প্রয়োজনমত রেস্ট দিতে পারবে, ক্রিয়েটিভ আউটপুট পাবে।
তোমার কোম্পানির কাজ যদি গা-ধার কাজ হয়,মানে বুদ্ধিমত্তা দরকার নাই শুধুমাত্র মাল বহন করতে পারলেই হলো,তাহলে ৭ দিনে পারলে ৭ দিনই কাজ করাও,যখন আর মাল বহন করতে পারবেনা তখন একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে নাও।
কিন্তু যদি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়,তাহলে তাকে দুইদিন ছুটি,দুপুরে ঘুম,পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com