অদ্য ৬ মে ২০২৩ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জনাব চন্দন কুমার দে দিনাজপুর জেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল মহোদয়ের উপস্থিতিতে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় কান্তজিউ মন্দিরের উন্নয়ন ও পর্যটনে নানা সম্ভাবনার বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক দিনাজপুর জনাব শাকিল আহমেদ। এ সময় সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদের বিশেষ আমন্ত্রণে মহাপরিচালক মহোদয় দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ী,রাজবাড়ী মন্দির এবং হেমায়েত উল্লাহ দিনাজপুর যাদুঘর পরিদর্শন করেন।এ সময় দিনাজপুর-৩ আসনের মাননীয় সাংসদ ও জাতীয় সংসদের মাননীয় হুইপ এম ইকবালুর রহিম মহোদয়ের সাথে পরামর্শক্রমে দিনাজপুর রাজবাড়ী,রাজবাড়ী মন্দির ও হেমায়েতুল্লাহ দিনাজপুর যাদুঘর উন্নয়নের প্রস্তাব তুলে ধরলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব অর্থায়নে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে মর্মে মহাপরিচালক মহোদয় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com