সুমন ভট্টাচার্য-ময়মনসিংহ প্রতিনিধিঃ-
নেত্রকোনার জেলার বারহাট্রার স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মণ হত্যার বিচার চেয়ে ময়মনসিংহ নগরীতে মানববন্ধন। গতকাল শুক্রবার ৫ মে নগরীর শশীলজের সামনে‘ আর কত খুন হলে জীবন নিরাপদ হবে”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ময়মনসিংহ সর্বস্তরের জনতা’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এমদাদুল হক মিল্লাত,নেত্রকোনার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুজ্জামান খুররম,ফেরদৌস মাহমুদা হেলেন,অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু,এডভোকেট শিবির আহমেদ লিটন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াজদানী কোরাইশী কাজল,উদীচীর সাধারণ সম্পাদক জিসুতুষ তালুকদার,চিত্রশিল্পী রাজন,তপন সাহা চৌধুরী,সনৎ কুমার ঘোষ,রতন সরকার,রুবিনা আক্তার সহায় সময় অনেকে।
মানববন্ধনে বক্তাগণ বলেন নেত্রকোনায় বারহাট্টায় এসএসসি পরীক্ষা শেষে মুক্তি রানী বর্মণ কে বাড়ি ফেরার পথে কুপিয়ে কুপিয়ে যেভাবে হত্যা করা হলো বিষয়টি অত্যন্ত নেক্কার এবং বেদনা দায়ক যা আমরা মেনে নিতে পারছি না। কিন্তু আমাদের প্রশ্ন হল যেহেতু মেয়েটিকে দীর্ঘদিন ধরে সেই ছেলেটি ইভটিজিং করে আসছিল স্কুল কর্তৃপক্ষ তখন কি করেছিল,স্কুল কর্তৃপক্ষ দোষী ছেলেটির যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে এই মেয়েটির আজ প্রাণ দিতে হতো না,পরিবারটি আজ শোকাহত হত না।আমরা চাইনা এভাবে আর কোন মেয়ের প্রাণ না ঝরুক,এজন্য আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
উক্ত মানববন্ধনে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সর্বশেষ বক্তা রতন সরকার তার বলেন,আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন ইচ্ছে করলেই অনেক কিছু পারে,কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে মানববন্ধন করছি,একজন উদিচী শিল্পীর মেয়ের হত্যার বিচার চাচ্ছি এর আশেপাশে প্রশাসনের সর্বস্তরের ব্যক্তিরা অবস্থান করেন। কিন্তু দুঃখের বিষয় এর আশেপাশেই প্রতিনিয়ত প্রচুর মাদক বিক্রয় হচ্ছে,আমি পুলিশের প্রতি আহ্বান জানাবো আপনারা প্রাইভেটকারে করে দূরে গিয়ে আসামি না ধরে এই আশেপাশের মাদক সেবীদের ধরুন,মাদক বিক্রেতা আছে তাদের ধরুন……।
সর্বস্তরের জনতা’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কালাম আল আজাদ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com