ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পোল্ট্রি ফার্ম থেকে নবী হোসেন ওরফে সানি(২৩)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সে জেলার ফুলপুর উপজেলার দোয়াই গ্রামের নুরুল ইসলামের ছেলে।আজ বৃহস্পতিবার(৪মে) সকাল সাড়ে ১১ টায় পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়,গত ২৫/৪/২৩ ইং তারিখে উপজেলার পলাশীহাটা এলাকার জনৈক ইউনুছ আলী এর পোল্ট্রি ফার্মে চুক্তিভিত্তিক বেতনে কাজ করতে আসেন সানি নামের ঐ যুবক।আজ(৪ মে )বৃহস্পতিবার সকালে পোল্ট্রির ফার্মের ঘরের ভিতরে সানির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের ২ পা মাটির সাথে লেগে থাকার ঘটনায় এলাকাজুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে যে এটি আত্মহত্যা? নাকি হত্যা?।যদিও এ ঘটনায় ফুলবাড়ীয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের চাচা মোঃ নূরুল আমিন জানান,আমার ভাতিজা আত্নহত্যা করেছে? নাকি তাকে হত্যা করা হয়েছে এটি আমরা বলতে পারছি না। তবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ এ ঘটনার বিচার দাবী জানিয়েছেন তিনি।হত্যা নাকি আত্নহত্যা এমন প্রশ্নে ঘটনার তদন্তকারী ফুলবাড়ীয়া থানার এসআই রাকিব এই প্রতিবেদককে বলেন,হত্যা নাকি আত্নহত্যা এটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।এ ঘটনায় পোল্ট্রি ফার্মের মালিক ইউনুছ আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com