নিজস্ব সংবাদদাতা কটিয়াদী কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইনস্পেকটর(নিঃ)আব্দুর রাজ্জাক সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩/০৫/২৩ খ্রীঃ দুপুর১২-৩০মিনিটে কটিয়াদী মডেল থানাধীন কৈতুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঝরনা বেগম(২৮)স্বামী-মোঃ খায়রুল মিয়া,সাং কৈতুরীপাড়া,থানা-কটিয়াদী-জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করা হয় এবং আসামি ঝরনা বেগমের কাছ থেকে ৮ কেজি মাদক দ্রব্য গাঁজা নীল পলিথিনে মোড়ানো কাঠালী রংগের কস্টেপে পেচানো অবস্থায় উদ্ধার করে আসামি ঝরনা বেগমকে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে নেওয়া হয়,উক্ত ঘটনায় কটিয়াদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।ধন্যবাদ কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন সহ গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সকল পুলিশ সদস্যকে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com