আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
র্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৫,রাজশাহী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার এবং চোরের মূল হোতাকে গ্রেফতার করে থাকে।তারই ধারাবাহিকতায় অদ্য ইং ০১/০৫/২০২৩ তারিখ ১৪.৩০ ঘটিকায় সদর কোম্পানী,র্যাব-৫,রাজশাহীর একটি অভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ নুরুল ইসলাম (৪৫)পিতা- হোসেন আলী, সাং- মাটিকাটা, থানা-গোদাগাড়ী জেলা রাজশাহীকে আটক করা হয়।ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার নামে গোদাগাড়ী থানার আরও মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত আসামী উক্ত মাদক ক্রয়- বিক্রয় এর সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে বানেশ্বর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com