মােঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধিঃ-বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার-এর মৃত্যু দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,মঙ্গলবার (২ মে-২০২৩) দুপুরে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর আকতার সরকার
ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৩ মে বুধবার দুপুর ২টায় লালবাগ গোরস্থানে জানাজার নামাজ শেষে লালবাগ গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com