সুমন ভট্টাচার্য ময়মনসিংহ:-ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা চোর চক্রের অন্যতম সদস্য মোকছে(৩৫)কে চর কালীবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,আসামি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন জেলা সহ আশপাশের এলাকায় চুরি করতো।কোতোয়ালি মডেল থানায় একটি চুরির মামলার তদন্তে বিভিন্ন তথ্য পাওয়া যায়।পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ দেখে আসামিকে সনাক্ত করে এসআই(নিঃ)মোঃ আনোয়ার হোসেন এর সংগীয় এএসআই(নিঃ) মাসুম এবং এএসআই (নিঃ) ছামিউল ইসলামসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ ঘন্টার মধ্যেই চুরি মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে আসামী মোকছেদ(৩৫),পিতা-মৃত মানিক মিয়া,সাং- দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন(জনৈক আনোয়ারা বেগম এর বাসার ভাড়াটিয়া),ভাসমান,থানা- কোতোয়ালী,জেলা-ময়মনসিংহকে ঘটনাস্থলের সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনায় ১ মে দুপুর অনুমান ১৩.১০ মিনিটের সময় কোতোয়ালী মডেল থানাধীন দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন আসামীর ভাড়াটিয়া বাসা(যাহার মালিক জনৈক আনোয়ারা বেগম)এর ভিতর হতে গ্রেফতার করে এবং আসামীর কাছ হতে অত্র মামলার চোরাইল মালামাল ০২ (দুই) টি স্মার্ট মোবাইল ফোনসহ নগদ ৫,৩০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করলে আসামী চুরির ঘটনায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে এবং আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com