আবুল হাশেম-রাজশাহী ব্যুরোচীফঃ
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী ২৩৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।সোমবার (১৭ এপ্রিল) র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপ্তিতে তারা বলেন, রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টা ৫০ মি: এ রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চৌমহনী বাজারে অপারেশন পরিচালনা করে ২৩৬ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মতিহার থানার ডাসমারি কাসেমের মোড় এলাকার মৃত আনসার আলীর ছেলে মোঃ ফজল (২০)।আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com