সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলায় কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সক্ষমতা জোরদারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের সেমিনারের বিষয় ছিল- ‘কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম থ্রো স্ট্রেনদেনিং অব কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং মেকানিজম অ্যান্ড স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ।’
গতকাল রবিবার ১৬ এপ্রিল ময়মনসিংহ নগরীর একটি হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।
প্রধান অতিথি দেবদাস ভট্টাচার্য বলেন, এটিইউ এবং ইউএনওডিসি'র উদ্যোগ সারাদেশে সহিংস চরমপন্থার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও নির্দেশনায় এন্টি টেররিজম ইউনিটের ধারাবাহিক অভিযানের ফলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর্বল হয়েছে। এর প্রেক্ষিতে বিশ্ব সন্ত্রাসবাদের তালিকায় বাংলাদেশের অবস্থান আজ ৪২তম। এটা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কঠোর নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ইসলাম নিয়ে অপব্যাখ্যা দিয়ে কতিপয় লোকজন যুবসমাজকে সন্ত্রাসবাদে ঠেলে দিচ্ছে। আইন শৃংখলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে তারা আইনের আওতায় এলেও তাদের ইন্দন দাতাদের খুঁজে বের করা হয়নি। এই সব ইন্দনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে না পারলে সন্ত্রাসবাদ সমুলে নির্মুল হবেনা।
অনুষ্ঠানের সভাপতি এন্টি টেররিজম ইউনিট ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, অপরাধ দমন ও প্রতিরোধে কমিউনিটি ও বিট পুলিশের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি সহিংস চরমপন্থার বিরুদ্ধে সবাইকে ঐকান্তিক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাগত বক্তা ওয়াহিদা পারভীন, অ্যাডিশনাল ডিআইজি (এটিইউ- ময়মনসিংহ বিভাগ) মো: আসাদ উল্লাহ চৌধুরী, পিপিএম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম ইউএনওডিসি বাংলাদেশের ওসি শাহ মোহাম্মদ নাহিয়ান।
সেমিনারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম তদারকি কারী কর্মকর্তাবৃন্দ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com