মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ-
চিরিরবন্দর রাণীরবন্দর বাজারে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে বাজার মনিটরিংকালে অংশ নেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসহ পুলিশের একটি দল।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা.মমতাজ বেগম জানান,মূল্য তালিকা প্রকাশ না করায় রাণীরবন্দর বাজার এলাকায় হোটেল মৌচাককে ৭ হাজার টাকা, ছপির হোটেলকে ৫ হাজার টাকা ও বড়ুয়া হোটেলকে ৩ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ বাজার মনিটরিং নিয়মিত চালিয়ে যাবেন বলে সহকারী পরিচালক মোছা.মমতাজ বেগম নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com