জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ-দিনাজপুর শহরে মামা বিরিয়ানি ও স্বাধীন ফল ভান্ডারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী। উপস্থিত ছিলেন র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর স্কোট কমান্ডার এএসপি সালমান নুর আলম সহ র্যাব সদস্যবৃন্দ।এসময় দিনাজপুর শহরে স্টেশন রোড এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কার্যক্রম পরিচালনা ও ঘোল এর বোতলে তথ্য ট্যাগ না থাকায় মামা বিরিয়ানি হাউজ(ইদ্রিস হোটেল)এ ১০ হাজার টাকা জরিমানা ও খেজুরের প্যাকেটে মেয়াদ ও মূল্য তথ্য না থাকায় স্বাধীন ফল ভান্ডারকে ৫ হাজার জরিমানা করা হয়। এছাড়া শহরের বিভিন্ন শপিংমল, হোটেল-রেস্তোরায় অভিযানের পাশাপাশি সতর্ক করা হয় ।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুনী বলেন আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও চলমান রমজান কে কেন্দ্র করে নিয়মিত অভিযান চলছে ।অনিয়ম পেলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com