মোঃ ইদ্রিস আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-
সাতক্ষীরায় রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় তাসলিমা বেগম(৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার(৭ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড় এলাকায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত ওই নারী সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার গোপীনাথপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ছেলে মোঃ ইসরাফিল গাজী জানান, শহরের চৌরঙ্গী মোড়ে চায়না বাংলা হাসপাতালের সামনে তার মা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি দ্রতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এবিএম আক্তার মারুফ তাকে মৃত বলে ঘোষনা করেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক বাস ও তার ড্রাইভারকে খুজে বের করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com