মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ-
র্যাব ১১, সিপিসি -২- খুবই গোপন সুএে খবর পেয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেন।৪ এপ্রিল রোজ মঈলবার সন্ধ্যায় উপজেলার বিষ্ণপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরেকে আটক করা হয়। এসময় সাতে থাকা মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের আশ্রাফপুর গ্রামের আফজল শেখ এর ছেলে মোঃ রিমন (২১) এবং সাতগড়িয়া গ্রামের আব্দুল মুমিনের ছেলে মোঃ শাহ জাহান (২২)।বুধবার (৫ এপ্রিল) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।র্যাব জানায়, তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে জব্দকৃত পিকআপ গাড়ির মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com