মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ।
পুলিশ সুপার জানান, মহাসড়কের কর্নাই কাটাপাড়া গ্রাম সংলগ্ন রোডে ডিবি ওসি ফারুকের নেতৃত্বে পুলিশের যৌথ অভিযানে গেল রাত ২ টায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশীয় চাইনিজ কুড়াল, ব্লেড সাদৃশ্য লম্বা ছুরি,হাসুয়া, টর্চ লাইট, রশি ও গামছাসহ ডাকাতির নানা সরঞ্জাম জব্দ করা হয় । আটকৃতদের বিরুদ্ধে গ্রুপিং করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।আটককৃতরা হলেন রুবেল হোসেন, জাহিদুল,আনারুল ইসলাম,সিয়াম হোসেন,সজল ইসলাম ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com