সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার পরিদর্শন ও মনিটরিং করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর সহ-সভাপতি সিআইপি আমিনুল হক শামীম।গতকাল ৫ এপ্রিল মঙ্গলবার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর সহ-সভাপতি সিআইপি আমিনুল হক শামীম মেছুয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ক্রেতা সাধারণের সাথে কথা বলেন দ্রব্যমূল্য নিয়ে।কোন ভাবেই যেন ক্রেতাদের অভিযোগ না থাকে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে বিক্রি করেন।রমজান মাস একটি পবিত্র মাস।আপনাদের প্রতি অনুরোধ রইল বাজারে আসা ক্রেতাগন যেন কোন ভাবেই না ঠকে।এ সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির সদস্য, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জিলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা।আরও উপস্থিত ছিলেন মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেলিম, যাদব লাহেড়ী লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সাহা, মাংস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ পাপ্পু মিয়া সহ প্রমূখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com