মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার বালুতুপা এলাকায় (৩ এপ্রিল) রোজ সোমবার ১১ রমজান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে খুব গোপনসুএে খবর পেয়ে একটি সেমাই কারখানায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় মেয়াদ উত্তীর্ণ ময়দা ব্যবহার করে সেমাই প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত, প্যাকেটের গায়ে মিথ্যা ঘোষণা দিয়ে ভোক্তাকে প্রতারিত করা ও ওজনে কারচূপির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ও প্রতিপালনের জন্য সাতটি নির্দেশনা দেওয়া হয়।এ সময় ১০০ কেজি মেয়াদ উত্তীর্ণ ময়দা জব্দ করে ধ্বংস করা হয়।বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান এতে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com