মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় মোঃ ইলিয়াস মিয়া (২৪) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।ঘটনা সোমবার (৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ইলিয়াস নিহত হয়।নিহত ইলিয়াস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।(৩ এপ্রিল) রোজ সোমবার দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, মিয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা পিকআপটির ড্রাইভার ঘুমন্ত অবস্থায় কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ চালক ইলিয়াস মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।’
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com