সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধি : বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।গতকাল২ মার্চ রবিবার সকালে নগরীর টাউন হল সংলগ্ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এর সম্মুখ হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।জেলা প্রশাসন , জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত র্যালি শেষে বৈশাখী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম সেবা, সিভিল সার্জন কার্যালয়ে ডাঃ অনুপম দত্ত রায়, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া। সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com