সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ-
এ এক অন্য রকম আয়োজন।সরকারি শিশু পরিবার বালিকা এতিম অসহায় শিশুদের মাঝে ইফতার,দোয়া ও রাতের খাবারের আয়োজন।বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবার বালিকা এতিম অসহায় শিশুদের জন্য ইফতার ও দোয়া শেষে রাতের খাবারের আয়োজন করা হয়।এ সময় দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এতিম ও অসহায়দের উপস্থিত শিশুদের উদ্দেশ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্বপ্ন বাস্তাবায়নে তিনি তোমাদের কথা ভাবেন, তোমাদের উন্নয়নে কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই বাংলাদেশের সকল মানুষ নিরাপদ।ময়মনসিংহ মহানগর আ:লীগের ইফতারে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান (শান্ত)। এছাড়াও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com