জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ-
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি ও সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল কলেজের সহকারী শিক্ষিকা মারুফা আক্তারের খোঁজ-খবর নেন ও ডিউটিরত ডাক্তারদের পরামর্শ প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য,স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন। এসময় শনিবার উপস্থিত থেকে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল কলেজ এর পক্ষ থেকে চিকিৎসা বাবদ এক লক্ষ টাকা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন এবি ফাউন্ডেশন এর চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডলসহ হার্ট ফাউন্ডেশনের সদস্যরা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com