সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং তার সহধর্মিণী ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক দিলরুবা শারমিন ইফতার বিতরণ করেন।গতকাল (শুক্রবার ২৪ মার্চ) এর নিজ উদ্যোগে নগরীর আঠারবাড়ী নিজ বাসভবনের সামনে রাস্তায় দাঁড়িয়ে বিকালে খাবার নিয়ে অসহায় পথচারীদের মাঝে পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবলু ও তার সহধর্মিনী দিলরুবা শারমিন। প্রতি বছরের মত এবারো মাসব্যাপী অসহায় হতদরিদ্র ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করে যাবেন বলে জানান। এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবলু এবং তার সহধর্মিণী দিলরুবা শারমিন বলেন, আমাদের সবারই উচিত অসহায় হতদরিদ্র দুস্ত ভাসমান মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা কষ্ট করে।সুবিধাবঞ্চিত সেই সকল মানুষদের মুখে হাঁসি ফুটানোই এই ধরনের কাজের উদ্দেশ্য। তারা আরো বলেন,পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস,এ মাসের ফজিলত, বরকত সব চেয়ে বেশি। দ্রব্যমূল্যের দাম কিছুটা কম বেশির কারনে খুবই কষ্টে দিনযাপন করছেন। তাই মানুষের কল্যাণে দরিদ্র - অসহায় দুস্ত ভাসমান মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com