জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ-আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজানকে কেন্দ্র করে দিনাজপুর শহর জুড়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে। শহরের বিভিন্ন চেকপোস্টগুলোতে মোতায়েন থাকছে পুলিশের বিভিন্ন ইউনিট । এছাড়া বিভিন্ন অলিগলি, বাজার,অপরাধ প্রবণ এলাকা গুলোতে থাকবে বিশেষ নজরদারি। থানা,ফাড়ি,ডিবি পুলিশের টহলরত ভ্রাম্যমাণ ও চেকপোস্ট অভিযানে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতে শনিবার দুপুরে বের হওয়া অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম । তিনি জানান জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশনা বাস্তবায়নে চুরি ,ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড ঠেকাতে জনস্বার্থে রমজান জুড়ে এ অভিযান চলমান থাকবে ।উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ফারুকুল ইসলাম, কোতয়ালি থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা শাহ প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com