জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ-
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের হাউজিং মোড়ে নক্ষত্র যুব কল্যাণ সংস্থা এ আয়োজন করে । এতে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম ।
নক্ষত্র যুব কল্যাণ সংস্থার সভাপতি কনিকা রহমান পারুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উদয়মান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন,সমাজসেবিকা মরিয়মসহ সংগঠনের নেতৃবৃন্দ ।এসময় ১৫০ জনের মাঝে ১ কেজি করে ছোলা, পেঁয়াজ, সয়াবিন তেল ও মুড়ি বিতরন করা হয়।বক্তারা বলেন,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যার যার অবস্থান থেকে আমরা যদি অসহায় মানুষগুলো পাশে দাঁড়াই, তাহলে রমজানের এই মাসে অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব করতে পারবো বলে দাবি জানান বক্তারা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com