ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ- বৃহত্তর ময়মনসিংহের তথা নান্দাইলের কৃতি সন্তান, সাবেক ময়মনসিংহ জেলার গর্ভনর ও নান্দাইল আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য জননেতা মরহুম রফিক উদ্দিন ভূইঁয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩ শে মার্চ নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু’র সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, উপজেলা মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, রাজগাতী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডাঃ শফিকুল ইসলাম খোকন,সাংবাদিক সমিতির সহ সভাপতি ডাঃমনজুরুল হক, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. রমজান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি ফরিদ মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম জননেতা রফিক উদ্দিন ভূইঁয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com