সুমন ভট্টাচার্য ময়মনসিংহ:
''একটাই লক্ষ্য হতে হবে দক্ষ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।গতকাল ২০ মার্চ সকালে ময়মনসিংহ পলিটেকনিক হোস্টেল মাঠে চাকরি মেলায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দ্বায়িত্ব) মো: শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) এ. ওয়াই. এম জিয়াউদ্দিন আল-মামুন (যুগ্ম-সচিব)।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাকরি মেলা বেকার সমস্যা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।বেকার না থেকে দেশের জন্য, দেশের উন্নয়নে দক্ষতা অর্জন করে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।বিশেষ অতিথি হিসেবে ক্রাউন সিমেন্ট হিউম্যান রিসোর্স জেনারেল ম্যানেজার, এবিএম ইউসুফ আলী খান বলেন,আমার মা শিক্ষিত ছিলেন বলেই আমার পরিবার আজ সুশিক্ষাই শিক্ষিত হয়েছে।আমার বয়স যখন সাত মাস তখন আমার বাবা মারা যায়।তখন থেকে আমাদের দশ ভাই-বোনকে শিক্ষিত করে তোলেছেন।আমার সব ভাই বোন এখন দেশ বিদেশে চাকরি ও ব্যবসা করছেন। সবাই আমরা এখন প্রতিষ্ঠিত। যুবকদের উদ্দেশ্যে বলেন সারাদিন ফেইসবুক ব্যবহার না করে ইন্টারনেটে বিভিন্ন শিক্ষনীয় বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করোন।সরকারি চাকরির আশায় না থেকে দক্ষতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলোন।মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণ করোন।মেলায় ৩১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এবং বেকার ও চাকরি প্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে।চাকরি প্রার্থীদের সিভি যাচাই-বাছাই করে তাদের চাকরি দেওয়া হবে।এতে বেকার সমস্যা ও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করেন চাকরি প্রার্থীরা ও অভিভাবকগণ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদ আহমেদ (যুগ্ম-সচিব), পরিচালক স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগ সহ অভিভাবকবৃন্দ ও চাকরি প্রার্থীবৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com